ঢাকাWednesday , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

admin
অক্টোবর ২১, ২০২৬ ৬:৩৫ pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে ফুটবল বিতরণ ও ধানের শীষের প্রচার

মোঃ নুর ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

​আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে জেলায় ব্যাপক গণসংযোগ ও প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হান্নান শাহ্।​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।ধানের শীষ প্রতীকের এ প্রচার-প্রচারণায় ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের প্রচার কার্যে অংশ নেওয়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কবৃন্দসহ এলাকার ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ফুটবল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হান্নান শাহ বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ মানসিকতায় গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তরুণ ও যুবসমাজের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”​প্রচারণাকালে ছাত্রদল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন আদায় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।