ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নিখোজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ২৩, ২০২৬ ১০:৪৭ am
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে নিখোজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৬ নং নরুন্দি ইউনিয়ন নামা কোচনধারা এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক।নিহত হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গত তিনদিন আগে নিহত হাবিবুর রহমান নিজের বাড়ি থেকে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হন। তারপর তিনি আর বাড়ি ফিরেননি। তিনদিন তিনি নিখোজ থাকার পরও তার বাড়ির লোকজন থানায় কোন সাধারণ ডায়েরি করেননি। পরে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে কোচনধারা এলাকা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে নৌকায় করে স্থানীয় লোকজন যাওয়ার সময় তার মরদেহ পানিতে অর্ধগলিত অবস্থায় ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুর ২ টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।