ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সত্য প্রকাশের অপরাধে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, ভয়ে নয়, নিরাপত্তাহীনতায় স্তব্ধ হচ্ছে কলম

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৬:৪১ am
Link Copied!

নিজস্ব প্রতিবেদন।

সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নানামুখী হয়রানির ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সত্য প্রকাশ করতে গিয়ে হুমকি, নির্যাতন ও আইনি হয়রানির মুখে পড়ছেন গণমাধ্যমকর্মীরা। এতে সাংবাদিকদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, আর ক্রমেই কমছে পেশাগত দায়িত্ব পালনের উৎসাহ।
সাংবাদিকতা কোনো অপরাধ নয়; বরং সমাজের অনিয়ম, দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনা তুলে ধরে জনগণের সামনে সত্য প্রকাশ করাই সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন নির্যাতন কিংবা হয়রানির শিকার হতে না হয় এই নিশ্চয়তা দেওয়া জরুরি। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা শুধু গণমাধ্যমের স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং জনগণের জানার অধিকারকেও প্রশ্নের মুখে ফেলে।
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। অন্যথায়, ভয় ও নিরাপত্তাহীনতার কারণে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত হয়ে পড়বেন, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো গণমাধ্যমের ওপর।
সাংবাদিকদের কলম থামিয়ে নয়, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করেই স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে। সত্য প্রকাশের অধিকার সুরক্ষিত হোক, বন্ধ হোক সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।