রাশেদ মাহমুদ জসিম
নিজস্ব প্রতিবেদনঃ
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ৯ নভেম্বর লক্ষ্মীপুরের ‘হোটেল আল নূর গেস্ট হাউস’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল আল নূর গেস্ট হাউসের একটি কক্ষে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
