ঢাকাThursday , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, এক লাখ টাকা জরিমানা

admin
নভেম্বর ১৯, ২০২৬ ১১:৪৯ am
Link Copied!

ইলিয়াস মাহমুদ
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে ইটভাটার চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে স্বত্বাধিকারী মো. ইউনুস আলী এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫-১ ও ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
পরে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নেভানো হয়। এরপর এক্সকাভেটর ভেকু মেশিন দিয়ে চুল্লির মুখ ভেঙে ফেলা হয়, যাতে ভাটাটি আর পরিচালনা করা না যায়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।