ইলিয়াস মাহমুদ ,
স্টাফ রিপোর্টার
ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়িস্থ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় তারা সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
