ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের মাদারগঞ্জ যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী

admin
অক্টোবর ২৯, ২০২৬ ১২:০২ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি সাতজন রোগীর চোখের ছানি অপারেশনের দায়িত্ব নিয়েছেন আয়োজকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানসহ স্থানীয় নেতারা।
আয়োজকেরা জানান গ্রামের অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে চক্ষু, মেডিসিন ও গাইনি বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে চান তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।