মো: শরীফ হোসেন।
চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের নামে ‘ ড.মিলন ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক রুখতে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
স্হানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবীসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শিক্ষা মন্ত্রী বলেন – আমরা এর আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে স্থানীয় কোয়া একাদশ ও মাছিমপুর একাদশ অংশ নেয়। মাননীয় প্রধানমন্ত্রী এই খেলা ও লেখাপড়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেই গুরুত্বের আলোকে আগামী কিছুদিনের মধ্যেই প্রাইম মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এই খেলার মাধ্যমেই ছেলেমেয়েরা মাদক আসক্ত থেকে দূরে থাকবে এবং নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করবে। তিনি আরও উল্লেখ করেন -আমি নিজেও খেলোয়ার ছিলাম, আমি ন্যাশনাল টিমে ভলিবল খেলতাম। মাননীয় প্রধানমন্ত্রী ক্লাস ফোর এ খেলাধুলাকে ইনক্লুড করে ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন-এই বছরের বই ডিসেম্বরে কোন একদিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। একিদিনে শিক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করা হবে ও সেই নতুন ক্লাসের বই দিয়ে দেওয়া হবে। এই ডেটটি ( তারিখ) আমরা অতি শীঘ্রই ঘোষণা করবো। প্রাইমারি স্কুল এবং হাই স্কুল একই দিনে রেজাল্ট ঘোষণা করা হবে এবং রেজাল্ট যে দিন ঘোষণা করা হবে সেদিনই ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পর তাদের বই নিয়ে বাড়ি ফিরবে ।
ছবি: ১:অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
ছবি:২: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন শিক্ষা মন্ত্রি ড. আ ন ম এহসানুল হক মিলন
