ঢাকাFriday , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

​সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ১ জনসহ ৫ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

admin
নভেম্বর ৬, ২০২৬ ৭:০৭ pm
Link Copied!

নিজেস্ব প্রতিবেদন:

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকা থেকে ১ জন আসামিসহ প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
​সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন ও ধৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য এবং অবৈধ পণ্য। এ সময় চোরাচালানের সাথে জড়িত অভিযোগে ১ জন আসামীকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃত আসামী এবং জব্দকৃত মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
​আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ও মালামাল বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর অথবা ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে।
​সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।