ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত মাদারগঞ্জের প্রবাসী আল আমিনের মৃত্যু

admin
অক্টোবর ২৩, ২০২৬ ৪:০৬ pm
Link Copied!

আকন্দ সোহাগ 

মাদারগঞ্জ প্রতিনিধি:

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে টানা চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন প্রবাসী শ্রমিক আল আমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের তাবুক শহরে এক সড়ক দুর্ঘটনার শিকার হন আল আমিন। দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সেখানকার ‘কিং খালিদ হাসপাতাল’-এর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবশেষে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে আইসিইউতে থাকা অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত আল আমিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের আতামারী গ্রামের মোঃ আমজাদ মন্ডলের ছেলে।পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আল আমিনের গ্রামে এবং পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।