ঢাকাTuesday , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

admin
নভেম্বর ১০, ২০২৬ ৫:৪১ am
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

‎শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন। থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, মাদক বিক্রেতাদের আটক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সাধারণ মানুষকে আইনি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
‎সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।
‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিনসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
‎এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “এ অর্জন আমার একার নয়, এটি নড়িয়া থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। নড়িয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।