ঢাকাTuesday , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইনডেক্স গ্রুপ এখনও কেন নীরব? সিয়াম হত্যার সুষ্ঠু বিচার চেয়ে পরিবারের আকুতি

admin
নভেম্বর ১০, ২০২৬ ৪:১৬ pm
Link Copied!

​রাশেদ মাহমুদ জসিম
সম্পাদক ও প্রকাশক
ময়মনসিংহ নিউজ বিডি

একজন সহকর্মী তথা পরিবারের সদস্যের মর্মান্তিক মৃত্যুতে প্রতিষ্ঠানের এই নীরবতা কেন? তিনি কি কেবল একজন কর্মীই ছিলেন, নাকি তার জীবন ও অবদানের কোনো মূল্যই ছিল না কর্তৃপক্ষের কাছে? তরুণ সিয়ামের অকালমৃত্যুর পর ইনডেক্স গ্রুপ (Index Group)-এর রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।
​নিহতের স্বজনদের অভিযোগ, সিয়াম ইনডেক্স গ্রুপের একজন সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও তার মৃত্যুর পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের শোক বা সমবেদনা প্রকাশ করা হয়নি। এমনকি এই কঠিন সময়ে পরিবারটির পাশে এসেও দাঁড়ায়নি কেউ। একজন কর্মীর এমন মর্মান্তিক পরিণেতিতেও প্রতিষ্ঠানের এই ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
​পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, নিজেদের একজন সদস্যের মৃত্যুর বিচার প্রক্রিয়ায় কেন কোনো ধরনের সহযোগিতা করছে না ইনডেক্স গ্রুপ? এই নীরবতা কি কেবল উদাসীনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তারা কি কোনো কিছু আড়াল করতে চাইছেন, নাকি এর সঙ্গে কোনো অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে?
​ক্ষুব্ধ ও শোকার্ত পরিবারের স্পষ্ট দাবি—তালবাহানা ও নীরবতা বন্ধ করে সিয়ামের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন এবং সুষ্ঠু বিচারের স্বার্থে অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
​সিয়াম হত্যার পেছনে কারা জড়িত, তা উন্মোচন করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে তার পরিবার ও স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।