রাশেদ মাহমুদ জসিম
সম্পাদক ও প্রকাশক
ময়মনসিংহ নিউজ বিডি
একজন তরুণ, যার সামনে ছিল সুন্দর ভবিষ্যৎ, পড়াশোনা ও কর্মজীবনের অসংখ্য স্বপ্ন। অথচ তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে এখন তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। পরিবারের অভিযোগ, একাধিক অসংগতিপূর্ণ বক্তব্য, মৃত্যুর খবর গোপন রাখা, প্রতিষ্ঠানের নীরবতা এবং ঘটনার সময় নিয়ে অসংগতি—সবকিছুই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি রাখে।
সিয়ামের পরিচয় ও কর্মজীবন
সিয়াম লেখাপড়ার পাশাপাশি ইনডেক্স গ্রুপের একজন কাস্টিং ডিরেক্টর ও মডেল হিসেবে কাজ করতেন। আড়ং, ক্যানভাস, গ্রামীণ, Dumo-সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল কাজ এবং Realme মোবাইল ফোনের বিজ্ঞাপনসহ বিভিন্ন শুটিংয়ে তিনি যুক্ত ছিলেন। কাজের সুবাদে বাসা থেকে দূরে থাকায় মাঝেমধ্যে তাঁকে হোটেলে অবস্থান করতে হতো। পরিচিত ও বন্ধুদের মধ্য থেকেও তিনি বিভিন্ন শুটিংয়ের জন্য মডেল নির্বাচন করতেন।
৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর: কী ঘটেছিল?
গত ৩ নভেম্বর শুটিংয়ের কাজে সিয়াম উত্তরার ১ নম্বর সেক্টরের হোটেল “এম্বাসেডরে “অবস্থান করেন । তাঁর সঙ্গে একই রুমে আরও তিনজন বন্ধু ছিলেন দুজন মেয়ে ও একজন ছেলে বন্ধু । ৬ নভেম্বর রাতেও পরিবারের সঙ্গে তাঁর স্বাভাবিক কথা হয়। ৭ নভেম্বর তাঁর বাড়ি ফেরার কথা ছিল।
কিন্তু ৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার পর একটি মেয়ে সিয়ামের পরিবারের কাছে ফোন করে তাঁর মৃত্যুর সংবাদ জানায়। অথচ পরিবারের কেউ তখনো তাঁর মৃত্যুর বিষয়ে কিছুই জানতেন না।
পরিবারের কাছে জানা যায়, সিয়াম ওই মেয়েটিকে সেদিন সন্ধ্যা ৬টায় ইনডেক্স গ্রুপের অফিসে একটি শুটিংয়ের জন্য ডেকেছিলেন। মেয়েটি নির্ধারিত সময়ে অফিসে গিয়ে সিয়ামকে না পেয়ে সিইও মনিরের সঙ্গে যোগাযোগ করে। তখন সিইও মনির ওকে প্রশ্ন করে তুমি কেন এখানে এসেছ পরে মেয়েটি বলে সিয়াম আমাকে শুটিংয়ের জন্য ডেকেছিল পরে তিনি মেয়েটিকে বলেন তুমি কি জানো না সিয়াম তো মারা গেছেন।
এরপর মেয়েটি অনেক খোঁজখবর ও চেষ্টা করে সিয়ামের পরিবারের যোগাযোগ নম্বর সংগ্রহ করে তাঁর বাবাকে মৃত্যুসংবাদ জানায়।
এখানেই সবচেয়ে বড় প্রশ্ন—সিইও মনির যদি সন্ধ্যা ৬টার পরপর সময়ই সিয়ামের মৃত্যুর কথা জানতেন, তাহলে কেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিয়ামের পরিবারকে জানানো হয়নি? যে মেয়েটি সিয়ামের পরিবারের সঙ্গে আগে পরিচিত ছিল না, তাকে পর্যন্ত এত খোঁজখবর করে পরিবারের নম্বর বের করতে হয়েছে, অথচ যে প্রতিষ্ঠানের সঙ্গে সিয়ামের এতদিনের কর্মসম্পর্ক ছিল, তাদের কেউ পরিবারকে কিছু জানায়নি।
মৃত্যুর সময় ও হাসপাতালে নেওয়া নিয়ে সবচেয়ে বড় রহস্য
পরিবারের কাছে হাসপাতালের চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, সিয়ামের মৃত্যু হয়েছিল আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। কিন্তু পরিবারের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ৫৩ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তাহলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫৩ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় সিয়াম কোথায় ছিলেন?
এই সময়ের মধ্যে কী ঘটেছিল? তিনি কি এতক্ষণ হোটেলেই পড়ে ছিলেন? নাকি তাঁকে অন্য কোথাও রাখা হয়েছিল? পাঁচতলা থেকে পড়ে গেলে কি কেউ ঘটনাটি দেখেনি? কেউ কি তাঁকে উদ্ধার করার চেষ্টা করেনি? কেন এত দীর্ঘ সময় পর তাঁকে হাসপাতালে নেওয়া হলো? তাকে কি গুন করার চেষ্টা হয়েছিল?
পরিবারের কাছে আসা গোপন সূত্রের তথ্য অনুযায়ী, সিয়াম পাঁচতলা থেকে পড়ে যাননি; বরং তাঁকে হত্যার পর দুজন ব্যক্তি রুম থেকে বের করে হোটেলের পেছনের দরজা দিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত একটি ছবিও পরিবারের কাছে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য ও তিন বন্ধুর পরস্পরবিরোধী তথ্য
৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে মুক্তাগাছা থানা থেকে সিয়ামের বাবার কাছে ফোন আসে। সিয়ামের ওয়ালেটে তাঁর মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি থাকায় সেখান থেকে তাঁর পরিবারের ঠিকানা ও থানার তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানায়।
পরিবার উইমেন্স হাসপাতালে পৌঁছে কয়েকজন পুলিশ সদস্যকে আগে থেকেই উপস্থিত দেখতে পান। পুলিশের কাছ থেকে তাঁরা জানতে পারেন, ডিউটিতে যাওয়ার সময় হোটেল এম্বাসেডরের নিচে সিয়ামকে দেখতে পেয়ে তাঁরা হাসপাতালে নিয়ে যান।
সিয়ামের সঙ্গে থাকা তিন বন্ধুর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে একেকজন একেক রকম বক্তব্য দেন। একজন বলেন, সিয়াম আত্মহত্যা করেছেন। অন্যজন বলেন, ভুলবশত সেলফি তুলতে গিয়ে পাঁচতলার জানালা থেকে পড়ে গেছেন। আরেকজন বলেন ও সিয়ামের পাশেই ছিল ওকে ধরতে গিয়েছিল কিন্তু তাকে আর ধরতে পারেনি।
পরিবারের দাবি, সিয়ামের শরীরের অবস্থা পাঁচতলা থেকে পড়ে মৃত্যুর ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তাঁদের মনে হয়নি। তাঁর মোবাইল ফোন ও ওয়ালেটও অক্ষত ছিল। তার শরীরে তেমন আঘাতের চিহ্ন ছিল না মাথাতে শুধু আর মুখে আঘাতের জন্য ছিল কিন্তু এমন কোন চিহ্ন ছিল না যা থেকে ও যে পাঁচতলা থেকে পড়ে গিয়েছে এমন কিছু বুঝা যাবে। ওর কোন হাত-পা ভাঙ্গেনি বা ফেটে যায়নি এটা কি সম্ভব? আবার তার হাতে যে ফোন ছিল সেই ফোনটা একদম অক্ষত রয়েছে যখন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয় ফোনের ব্যাপারে তারা তখন বিভ্রান্ত হয়ে যায় এবং কাপড় কাপু গলায় বলে অন্য কারো ফোন দিয়ে তুলছিল কিন্তু যখন অন্য কারো ওই ফোনটা চেক করার কথা বলা হয়েছে ওরা তখন কিছু বলতে পারেনি। এর থেকে কি বোঝা যায় না ঘটনাটা সাজানো?
আমিরা, সিয়াম ও সিইও মনিরকে ঘিরে নতুন তথ্য
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের মধ্যে আমিরা নামের একজন নারী ছিলেন। প্রায় চার বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল। পরিবারের তথ্য অনুযায়ী, দুই থেকে তিন মাস আগে সিয়াম তাঁকে মডেলিংয়ের কাজে যুক্ত করেন এবং পরবর্তীতে ইনডেক্স গ্রুপের সিইও মনিরের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরিবারের কাছে সিয়াম ও আমিরার কিছু ব্যক্তিগত চ্যাট আসে। সেসব চ্যাট থেকে তাঁদের মধ্যেও ব্যক্তিগত সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসে বলে পরিবারের দাবি।
চ্যাটের বর্ণনা অনুযায়ী, আমিরার ex স্বামী সিয়াম ও আমিরার একসঙ্গে ঘোরাফেরা, মেলামেশা এবং সিয়ামের নাম-ঠিকানা সম্পর্কে জানতেন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। সিয়াম বারবার আমিরাকে সাবধানে থাকতে বলতেন। মেয়েটিকে বারবার ওর ফোন ফেসবুক আইডি এগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেন। এমনকি তাঁদের একসঙ্গে ঘোরাফেরা ও মেলামেশার বিষয়টি যেন কোনোভাবেই ইনডেক্স গ্রুপের সিইও মনির জানতে না পারেন, সে ব্যাপারেও সতর্ক করেছিলেন।
এসব তথ্য সামনে আসার পর পরিবারের সন্দেহ, সিয়াম ও আমিরার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কোনোভাবে সিইও মনির জানতে পেরেছিলেন কি না এবং এ নিয়ে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা তদন্ত করা প্রয়োজন। পরিবারের আশঙ্কা, এই বিরোধের সঙ্গে সিয়ামের মৃত্যুর কোনো যোগসূত্র থাকতে পারে। এমনকি তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
ইনডেক্স গ্রুপের নীরবতা ও পরিবারের প্রশ্ন
সিয়ামের সঙ্গে ইনডেক্স গ্রুপের সিইও মনিরের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল বলে পরিবার জানতে পেরেছে। অথচ সিয়ামের মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানের কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে তাঁদের অভিযোগ।
পরিবারের প্রশ্ন:
– সিইও মনির সন্ধ্যা ৬টার দিকে সিয়ামের মৃত্যুর খবর জানতেন, তাহলে পরিবারকে জানানো হলো না কেন?
– সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হলে রাত ১১টা ৫৩ মিনিট পর্যন্ত সিয়াম কোথায় ছিলেন?
– পাঁচতলা থেকে পড়ে গেলে কেউ কি ঘটনাটি দেখেনি? এতক্ষণ তাঁকে কোথায় রাখা হয়েছিল?
– একই রুমে থাকা তিনজনের বক্তব্যে এত পার্থক্য কেন?
– হোটেলের পেছনের দরজা দিয়ে মরদেহ সরানোর অভিযোগের সত্যতা কী?
– সিয়াম ও আমিরার ব্যক্তিগত সম্পর্ক এবং চ্যাটে উঠে আসা বিষয়গুলোর সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি?
– প্রতিষ্ঠানের সঙ্গে এত ভালো সম্পর্ক থাকার পরও ইনডেক্স গ্রুপের কেউ এখন পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি কেন?
পরিবারের বক্তব্য, সিইও মনিরের নীরবতা তাঁদের মনে সন্দেহ তৈরি করেছে।
আমাদের দাবি: সিয়ামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই
আমরা চাই, সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হোক। হোটেল এম্বাসেডরের সব সিসিটিভি ফুটেজ, বিশেষ করে রুমের করিডর, লিফট, প্রবেশপথ ও পেছনের দরজার ফুটেজ সংগ্রহ করা হোক। হোটেলের রেজিস্টার, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনকল ও যোগাযোগের তথ্য আইনসম্মতভাবে পরীক্ষা করা হোক। একই রুমে থাকা তিনজন, আমিরা, সিইও মনির এবং সংশ্লিষ্ট প্রত্যেকের বক্তব্য নেওয়া হোক। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের মাধ্যমে মৃত্যুর প্রকৃত সময় ও কারণ নির্ধারণ করা হোক। বিশেষ করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫৩ মিনিট পর্যন্ত সময়ের পূর্ণাঙ্গ হিসাব বের করা হোক।
একটি পরিবারের সন্তান, একটি মায়ের বুকের ধন, একটি বাবার স্বপ্ন এভাবে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পরও কি তাঁর মৃত্যুর প্রকৃত সত্য আড়ালে থেকে যাবে?
ক্ষমতা, অর্থ কিংবা পরিচয়ের প্রভাব কি সত্যকে চাপা দিয়ে দিবে।
