ঢাকাFriday , ১৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছয়টি কেন্দ্রে অংশ নিল ২ হাজার ৮৭৮ শিক্ষার্থী

admin
নভেম্বর ১৩, ২০২৬ ১০:২১ am
Link Copied!

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
বিশেষ প্রতিনিধঃ

কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টায় শেষ হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুল।
আয়োজক সূত্রে জানা যায়, কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, চকরিয়া মহিলা কলেজে ৭২৭ জন, মালুমঘাট আইডিয়াল স্কুলে ২১৫ জন, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫৫৯ জন এবং মহেশখালী মডেল হাই স্কুলে ৩১২ জন। সব মিলিয়ে ছয়টি কেন্দ্রে ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিবছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
উল্লেখ্য, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ২৫ বছর ধরে এ মেধাবৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাঅনুরাগীগণ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।