*জামালপুর গেইটপার ফ্লাইওভারে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়*
*তারিখ:* ১৫ নভেম্বর ২০২৬ ইং
গতকাল ১৪ নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা ১৭:২৬ ঘটিকায় জামালপুরের গেইটপার ফ্লাইওভারের উপরে একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপদ করে।
পরবর্তীতে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ফ্লাইওভার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে রাত ১১:৩০ ঘটিকায় বস্তুটি নিষ্ক্রিয় করে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জনমনের আতঙ্ক দূর হয়েছে এবং জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জনগণকে গুজবে কান না দেওয়ার এবং সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হলো।
পুলিশ মিডিয়া সেল, জামালপুর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
