ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে ফুটবল বিতরণ ও ধানের শীষের প্রচার
মোঃ নুর ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে জেলায় ব্যাপক গণসংযোগ ও প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হান্নান শাহ্।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।ধানের শীষ প্রতীকের এ প্রচার-প্রচারণায় ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের প্রচার কার্যে অংশ নেওয়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কবৃন্দসহ এলাকার ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ফুটবল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হান্নান শাহ বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ মানসিকতায় গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তরুণ ও যুবসমাজের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”প্রচারণাকালে ছাত্রদল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন আদায় করেন।
