ঢাকাTuesday , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিশুদের পাঠগ্রহণ বারবর চিঠি পাঠিয়ে মেলেনি

admin
নভেম্বর ১৭, ২০২৬ ১:৫৯ pm
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার প্রান কেন্দ্রে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে উত্তর বাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উত্তর বাইকশা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে চরম অবহেলা ও বেহাল দশার মধ্য দিয়ে চলছে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি সংস্কার না করায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়ে, যার ফলে শ্রেণীকক্ষগুলো ভিজে যায় এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। বৃষ্টির দিনে শিক্ষার্থীদের বসার কোনো উপযোগী পরিবেশ থাকে না। এছাড়াও বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা চরম নাজুক হওয়ায় প্রায়শই চুরির ঘটনা ঘটছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিদ্যালয়ের সিলিং ফ্যান ও অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এই ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন, যার ফলে উপস্থিতি দিন দিন কমে যাচ্ছ।
এ বিষয়ে কোমলমতি এক শিক্ষার্থী বলেন আমরা ক্লাস রুমে ক্লাস করার সময় ক্লাসে পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায় হঠাৎ ছাদের পলাস্টার ভেঙ্গে পড়ে।
স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ভিত্তি যেখানে গড়ে ওঠার কথা, সেখানে এমন ঝুঁকিপূর্ণ ভবন তাদের জীবনকে হুমকির মুখে ফেলছে।
উক্ত বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেন বলেন, স্কুলের ভবন অতীব জরুরী হয়ে পড়েছে। একটি সুন্দর পরিবেশ না হলে বাচ্চারা পড়াশোনা করতে চায় না।
ফলে দিন দিন উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কমে যাচ্ছে । ভবনের যেই অবস্থা এতে ক্লাস করতে শিক্ষকদের খুব কষ্ট হচ্ছে। ভবন হওয়ার আগ পর্যন্ত স্কুলের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ‍পুরাতন ভবনটি সংস্কার করা প্রয়োজন এবং মাঠে মাটি ভরাট, পানির ব্যবস্থা করা প্রয়োজন। স্কুলের সুন্দর পরিবেশ হলে বাচ্চার পড়াশোনায় আগ্রহী হবে, এতে স্কুলের ছাত্র ছাত্রী বৃদ্ধি পাবে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, আমাদের স্কুলের ভবনটি অতিব জরুরী, স্কুলের ভবন না থাকলে বাচ্চাদের স্কুলের প্রতি আকৃষ্ট করা যায় না। আমাদের ভবনের যেই অবস্থা পানি পড়ে পলাস্তার খুলে পড়ছে, ভবন বাউন্ডারী না থাকার কারনে মাঝে মাঝেই স্কুলের চুরি হচ্ছে। স্কুলটি খোলামেলা থাকার কারনে মাদকসেবীরা মাদক সেবন করে স্কুলের ব্যাঞ্জ টেবিল বাইরে ফেলে রাখে । তাই অতিদ্রুত ভবন ও বাউন্ডারী ওয়াল করা হলে এর থেকে পরিত্রান পাওয়া যাবে । স্কুলে ছাত্র ছাত্রী বৃদ্ধি পাবে। উক্ত স্কুলের অবস্থা বারবার অফিসে জানানো হলেও কোন প্রতিকার পাচ্ছি না। কয়েক বার ভবনের জন্য কাগজ পত্র পাঠিয়েছি কিন্তু ভবন আসতেছে না। আশা করি দ্রুত উর্দ্ধতন কর্তৃৃপক্ষ বিষয়টি দেখবেন।
স্কুলের বিষেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংবাদ মাধ্যমে জানতে চাইলে তিনি জানান ভবনটির বিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি , আমি বিদ্যালয় সংস্কার করার জন্য গাছপালা কাটিয়েছি। আবারো আমার বিষয়টি গুরুত্ব সহকারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এর সমাধান পাই।
বিদ্যালয়টির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।