ঢাকাThursday , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
অক্টোবর ২২, ২০২৬ ৫:৪৭ pm
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জামালপুর টেনিস গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।জামালপুর টেনিস ক্লাব গত ২০ অক্টোবর থেকে এই শরৎকালীন টেনিস টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুন্না ও মুসাফি এবং আতাউল্লাহ ও রফিকুল আলম মুখোমুখি হন। ৩ সেটের খেলায় পর পর ২ সেটে জয়লাভ করে মুন্না ও মুসাফি টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয় অর্জন করেন। রানার্স আপ হন আতাউল্লাহ ও রফিকুল আলম।টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জামালপুর টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এছড়াও টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যডভোকেট রফিকুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিস্কৃতি হাগিদগ, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, টেনিস ক্লাবের সদস্য ফজলুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে দেশের পরিচিতি তৈরি হয়। টেনিস খুব আকর্শনীয় একটি খেলা। জামালপুরে দীর্ঘ দিন ধরে টেনিস খেলা হয়ে আসছে। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়ন ও খেলোয়ার তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। জামালপুর থেকেও যেন মানসম্পন্ন টেনিস খেলোয়াড় তৈরি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে সেজন্য ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বক্তারা।পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।