ঢাকাWednesday , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

প্রতিটি উপজেলায় পরিপূর্ণ একটি স্টেডিয়ামে রূপ দেয়া হবে

admin
অক্টোবর ২১, ২০২৬ ৫:৩১ pm
Link Copied!

মাদারীপুর জেলার শিবচরে জেলা পরিষদের ৪ তলা বিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধন ও জেলা পরিষদের আওতায় সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.শহিদুল হাসান।

অনুষ্ঠানে সচিব বলেন, বর্তমান সরকার চলতি অর্থ বছর থেকে শুরু করে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। ইতোমধ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমদের বিভিন্ন সংস্থা, এরমধ্যে জেলা পরিষদ, পৌরসভা, এলজিইডিসহ বিভিন্ন সংস্থার কর্মসূচির মধ্যে বৃক্ষরোপন কর্মসূচি অন্তর্ভূক্ত করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য অর্থের কোন ঘাটতি নেই। তবে এই বৃক্ষ রক্ষণাবেক্ষণ যেন সঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে যতগুলো মাঠ রয়েছে তার বাইরেও একটি করে খেলার মাঠ নির্ধারিত রাখার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এ নিয়ে কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়াও প্রতিটি উপজেলা, জেলাতে খেলার মাঠ তৈরি করা হবে। উপজেলাগুলো খেলার মাঠে সুইমিং পুল, গ্যালারিও থাকবে। পরিপূর্ণ একটি স্টেডিয়ামে রূপ দেয়া হবে। সে কর্মসূচি সরকার হাতে নিয়েছে।

সচিব শহিদুল হাসান আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের ফসল উৎপাদন থেকে শুরু করে সঠিক মূল্য পেতে পন্য বাজারজাত করতে পারে সেই লক্ষ্যে গ্রামীণ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এবং গ্রামীণ হাট-বাজার বিপনন ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথমে ডাকবাংলো ভবনের উদ্বোধন করেন, পরে জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করে। শেষে ডাকবাংলো চত্বরে গাছের চারা রোপন করেন তিনি। অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণে ৩৫ জন নারীকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো.সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।