ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

admin
অক্টোবর ২৩, ২০২৬ ৪:৪৫ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে রুহিয়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর মেয়ে ডা. মির্জা ফাইজা।শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাবাকে বিজয়ী করার আহ্বান জানান ডা. ফাইজা।প্রচারণার অংশ হিসেবে তিনি রুহিয়ার কর্ণফুলী বাজার, ব্যারিস্টার বাজারের হাজির উদ্দিন পাড়া, রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন।পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে ডা. মির্জা ফাইজা বলেন, “আমার বাবা মির্জা ফয়সল আমীন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপসহীন ছিলেন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাঁকে মনোনয়ন দিয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে সাড়া ও ভালোবাসা দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শান্তি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” এ সময় তিনি আগামী উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।রুহিয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ও রুহিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মানিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দিনব্যাপী এসব নির্বাচনী কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।