রাশেদ মাহমুদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ০৭ নং পার্থশী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে সংরক্ষিত আসন–৩ (ওয়ার্ড নং ৭, ৮ ও ৯)-এ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই সংরক্ষিত মহিলা সদস্য পদে জয়ের লক্ষ্যে শক্ত অবস্থান তৈরি করে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব নেত্রী মোছাঃ লতিফা বেগম।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে এখন মোছাঃ লতিফা বেগম-এর সমর্থনে সরব প্রচারণা চলছে। গণসংযোগ, উঠান বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি নারী-পুরুষ সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করছেন।
ভোটারদের পাশে থাকার অঙ্গীকার
এলাকাবাসীর মতে, মোছাঃ লতিফা বেগম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। বিশেষ করে নারী উন্নয়ন, অবহেলিত ও দুস্থ পরিবারগুলোর সার্বিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে মোছাঃ লতিফা বেগম বলেন:”আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মূল উদ্দেশ্য এলাকার নারী অধিকার নিশ্চিত করা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। জনগণ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে আমি এ অঞ্চলকে একটি বৈষম্যহীন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”এলাকা জুড়ে লতিফা বেগমের সমর্থনে জোয়ার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় নারী ভোটাররা জানান, লতিফা বেগম একজন সৎ, নিষ্ঠাবান ও আমায়িক ব্যবহারের অধিকারী। যেকোনো প্রয়োজনে তাকে সহজেই পাশে পাওয়া যায়। তাই সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে লতিফা বেগমকেই তারা প্রতিনিধি হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচনে সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মোছাঃ লতিফা বেগম বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
