ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় থান কাপড় জব্দ

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৭:১৮ am
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো  প্রধান ময়মনসিংহ।

নৌকায় করে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় চোরাচালানের সময় সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এসব থান কাপড়ের চালানটি জব্দ করেন।জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে নৌকা যোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৪ হাজার ২৭২ মিটার থান কাপড় ও একটি নৌকা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।এঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।