ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাইতুল মাল সংগ্রহ সফল করতে আইএবি  নড়িয়া উপজেলার   বিশেষ সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৯:৫৭ am
Link Copied!

ফিরোজ আলম

শরীয়তপুর জেলা প্রতিনিধি।
‎
‎সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল এবং স্বাবলম্বী করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) নড়িয়া উপজেলা শাখা,ও সহযোগী সংগঠন ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে  উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎২৪ অক্টোবর ২০২৬ ইং  স্থান উপজেলা কার্যালয়  বিকাল ৩ ঘটিকার সময়  এই সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত ‘বাইতুল মাল সংগ্রহ মাস’ সফল করার মূল লক্ষ্য সামনে রেখে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
‎‎সভায় নড়িয়া উপজেলা  সভাপতি মুফতি ইমরান হোসেনের  সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা: নিজামুদ্দিন দেওয়ান এর সঞ্চালনায় স্থানীয় দায়িত্বশীল, সদস্য ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎‎বাইতুল মাল সংগ্রহ মাসের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আজকের এই দাওয়াতি সভার মূল উদ্দেশ্য হলো কেন্দ্র ঘোষিত বাইতুল মাল সংগ্রহ মাসকে সফল ও সার্থক করে তোলা। বাইতুল মাল আমাদের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি কেবল সাধারণ অর্থ সংগ্রহের বিষয় নয়; বরং আল্লাহর দ্বীনের খেদমত ও কাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ত্যাগ, দায়িত্ববোধ এবং আমানতদারিতার বহিঃপ্রকাশ।
‎‎বক্তারা বলেন, একটি শক্তিশালী ও গতিশীল আন্দোলনের জন্য সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি অপরিহার্য। তাই প্রত্যেক দায়িত্বশীল ও সদস্যকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এতে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে, সংগঠন কেবল কর্মী দিয়ে সামনে এগোয় না, বরং কর্মীদের আন্তরিক ত্যাগ ও আর্থিক সহযোগিতার মাধ্যমেই সংগঠনের প্রতিটি কার্যক্রম বেগবান হয়।
‎‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী  আন্দোলন বাংলাদেশ
‎শরীয়তপুর জেলা শাখার, উপদেষ্টা এস এম আহসান হাবিব
সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান শরিয়তপুরী  ,জেলার  সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনির হোসেন  ,জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম  এবং উপজেলা  ইউনিয়নের দায়িত্বশীল   অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
‎‎নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসুন আমরা প্রত্যেকে আজ থেকেই আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করি এবং বাইতুল মাল সংগ্রহ মাসকে সফল করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং দ্বীনের পথে আমাদের মূল্যবান সম্পদ ও সময় ব্যয় করার তাওফিক দান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।