ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সম্পন্ন

admin
অক্টোবর ২৪, ২০২৬ ১:২১ pm
Link Copied!

মোঃশরীফ হোসাইন।

চাঁদপুর জেলা প্রতিনিধি।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২৪ অক্টোবর শনিবার বিকেলে উক্ত ইউনিয়নের কামরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে এ রাজনৈতিক কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন, যারা কমিটিতে আসবেন তারা অবশ্যই স্বচ্ছ, সৎ, তীক্ষ্ম, পরিশ্রমী, মাদকমুক্ত হতে হবে। এখানে কোনো বট বাহিনী, কোনো চাঁদাবাজের ঠাই হবে না। এখানে আসবেন যারা দলকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত উপস্থাপন করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্য। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক আবু হানিফ কাকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম এর সভাপতিত্বে, সদস্য সচিব শাহাদাত হোসেন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সোহেল নিজাম, আবদুল আউয়াল।
সমন্বয়ের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রোবেল। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের
সভাপতি জুলাস বেপারী, সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মেহেদী। শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম।ক্যাপসণঃ রামপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।