ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৬:০৬ am
Link Copied!

মোহাম্মদ গোলাম মোস্তাফা,
জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিদ্যালয়ে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত করা এবং তাদের পড়াশোনার অগ্রগতি যাচাইয়ের লক্ষ্যে এ নির্বাচনী পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্বে থাকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম বলেন, “বর্তমান সরকারের নকলমুক্ত পরীক্ষা গ্রহণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। তারা নিয়মিত বিদ্যালয়মুখী হবে এবং পড়ার টেবিলে বসতে উৎসাহিত হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই করা সম্ভব হবে। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া যাবে। আমরা চাই, শিক্ষার্থীরা নকলের আশ্রয় না নিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণ করুক এবং ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করুক।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা সম্মিলিতভাবে কাজ করলে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন সহজ হবে।
নির্বাচনী পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।