ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
শরীয়তপুর নড়িয়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নড়িয়া আদর্শ মহিলা মাদ্রাসা ও শেখ আব্দুল গনি আইডিয়াল একাডেমিতে পবিত্র আল কুরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা হলরুমে ১৭ জন শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জমিদাতা মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ, নড়িয়া পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার পরিচালক কাউসার আহমেদ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
