ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলেন মির্জা ফয়সল আমীন

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৮:৪৭ am
Link Copied!

আহসান হাবিব
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি দেলাওয়ার হোসেনের বাসায় যান। এ সময় দুই নেতা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।
নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার ইতিবাচক বার্তা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।