ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ওসির নির্দেশনায় ছদ্মবেশে ক্রেতা সেজে যৌনপল্লীতে এসআই, জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৯:৪১ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ যৌনপল্লীতে ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইসরাফিল (২০) ও সুফিয়া বেগম (৪০)। গ্রেফতার ইসরাফিল জামালপুর সদর উপজেলার পাথালিয়া উত্তরপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে এবং সুফিয়া বেগম মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকার লাল মিয়ার মেয়ে। উদ্ধার করা সাড়ে ৬ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ যৌনপল্লীতে মাদক কেনাবেচার তথ্য পায় জামালপুর সদর থানা পুলিশ। পরে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর দিক নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টা ৩৫ মিনিটে জামালপুর সদর থানার এসআই আছাদুজ্জামান ক্রেতা সেজে ছদ্মবেশে যৌনপল্লীতে অভিযান পরিচালনা করেন।
এসআই আছাদুজ্জামান জানান, রিকশায় করে যৌনপল্লীতে প্রবেশ করার পর এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, ‘মাল লাগবে নাকি নারী লাগবে?’ জবাবে তিনি প্রথমে মাল (গাঁজা) লাগবে বলে জানান। পরে টাকা দেওয়ার পর তাঁকে গাঁজার পুরিয়া দেওয়া হয়। এ সময় আগে থেকে ছদ্মবেশে অবস্থান করা পুলিশ সদস্যদের সংকেত দিলে তাঁরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে যৌনপল্লীর ৬ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে একটি নীল রঙের পলিথিনে রাখা ২ কেজি গাঁজা এবং লাল রঙের প্লাস্টিকের বালতিতে বিভিন্ন পোস্টারের কাগজে মোড়ানো ৭৪০টি পুরিয়ায় আরও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পাল্লা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃনাজমুস সাকিব জানান, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জামালপুরবাসীর প্রতি অনুরোধ জানান ওসি।
এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জেলার প্রতিটি থানার পাশাপাশি তদন্তকেন্দ্র ও পুলিশ ফাঁড়িকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।