ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ইসলামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণ বিতরণ

admin
নভেম্বর ১, ২০২৬ ১১:৪২ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের ইসলামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল।
স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব। তিনি অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠক, যুবকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।