ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের ৩ লাখ টাকার চেক বিতরণ

admin
নভেম্বর ১, ২০২৬ ১২:৪২ pm
Link Copied!

মোহাম্মদ গোলাম মোস্তফা
জামালপুর জেলা প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, সফল খামারি রাজীব বাহাদুর ও শিরিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।
আলোচনা সভা শেষে দুইজন সফল আত্মকর্মীর মাঝে যুব ঋণ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সফল খামারি, উদ্যোক্তা এবং যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।