ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

admin
নভেম্বর ২, ২০২৬ ৮:০৫ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধ ও চিহ্নিত মাদক ব্যবসায়িকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
রবিবার বিকেলে পানাতিয়াপাড়া সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমির হোসেন, স্থানীয় বিএনপির নেতা আব্দুল আউয়াল মন্টু, ছাত্রদল নেতা অপূর্ব সিয়াম, নাদের হোসেন সোহাগ মিয়া সহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন পানাতিয়পাড়া গ্রামে দীর্ঘদিন ধরে রোকিয়া বেগম ও বজজুদ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন। মাদক ব্যবসায় প্রতিবাদ করায় উল্টো স্থানীয়দের উপর হামলা মামলা দিয়ে হয়ানি করা হচ্ছে বলে দাবি করা হয়। এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। বক্তারা আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধেরর জোড় দাবি জানান প্রশাসনের প্রতি ।
বিক্ষোভের একপর্যায়ে ঐ এলাকার জনগণ অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।