ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন, প্রতিভা বাছাইয়ে মাঠে খুদে খেলোয়াড়রা

admin
নভেম্বর ২, ২০২৬ ৮:২০ am
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি:

‘খেলাধুলায় গড়ব দেশ, নতুন প্রজন্ম গড়বে আগামীর বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুরু হয়েছে প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২০২৭’। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হক ও রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক। খেলাটি পরিচালনা করেন শিক্ষক আব্দুল কুদ্দুস।
সকাল থেকে দিনব্যাপী ফুটবল, কাবাডি, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন খেলায় প্রতিভা বাছাই কার্যক্রম চলে। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আসির উদ্দীন ও অনিতা রানী সেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আফজাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
উপজেলা প্রশাসন, রুহিয়া, ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পাশাপাশি রুহিয়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।