কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন সংস্কার কাজের কারণে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত এই সময়ের মধ্যে গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনগুলোর জরুরি মেরামত ও টাই-ইন (Tie-in) কাজ সম্পন্ন করা হবে। এই তিন দিন গ্যাস না থাকায় দেশের বিভিন্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের সাময়িক এই বড় ধরনের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পূর্বেই প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
জরুরি নির্দেশনা: গ্যাস সরবরাহ বন্ধ থাকাকালীন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে চুলার চাবি ও গ্যাস লাইনের মূল ভালভ সবসময় বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
