ঢাকাFriday , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১০ বিজিবির অভিযান: ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় বাজি ও যানবাহন জব্দ

admin
নভেম্বর ৬, ২০২৬ ১২:১০ pm
Link Copied!

​শাকিল আহমেদ
বিশেষ প্রতিনিধি

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ শিবেরবাজার বিওপির একটি বিশেষ অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি এবং একটি চোরাচালান কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত টহলের অংশ হিসেবে ১০ বিজিবির একটি দল সুনির্দিষ্ট গোযেন্দা তথ্যের ভিত্তিতে শিবেরবাজার বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি এবং বহনকারী যানবাহনটি জব্দ করা হয়। জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
​এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।