কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ মাহমুদ হাসান কবির (মঞ্জিল)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ.ই. সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃনবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুল ওয়াহাব মাস্টার, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা. মোঃশাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল সরদার, কোষাধ্যক্ষ মোঃ প্রিন্স আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃনাজিম হোসেন নোমান।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মোঃমিজানুর রহমান খান শাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআজমউদ্দৌলা পহলোয়ান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভায় বক্তারা প্রয়াত মাহমুদ হাসান কবির (মঞ্জিল)-এর রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক অবদান ও এলাকার মানুষের প্রতি তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা তুলে ধরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
