ঢাকাFriday , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যমুনার চরে ​হেকমত প্রামাণিকের আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

admin
নভেম্বর ৬, ২০২৬ ১০:১৬ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য,জুয়া ও মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জামালপুরের ইসলামপুরে অসহায় এক পরিবার।
উপজেলার দূর্গম যমুনার চর সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মণ্ডল ও তাঁর পরিবারের সাথে এই ঘটনা ঘটে। প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তাঁর লোকজনের হুমকিতে ওই পরিবার বর্তমানে অবরুদ্ধ ও নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছে।
​এলাকাবাসী জানায়, টগারচরে অবাধে মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্য পরিচালনা করছিল হেকমত ও তার লোকজন। একজন সচেতন নাগরিক হিসেবে মোতালেব মণ্ডল তীব্র প্রতিবাদ জানান। এই প্রতিবাদের সূত্র ধরেই হেকমত প্রামাণিক ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে মোতালেবকে চেঙ্গানীয়া বাজারে সংলগ্ন ঘাটে পেয়ে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালান। এ সময় মোতালেব দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। পর থেকেই পুরো পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন হেকমত প্রামানিক।
​ভুক্তভোগী মোতালেব মণ্ডল গণমাধ্যম কর্মীদের জানান, “আমাদের বসতভিটার এই চরাঞ্চল চেঙ্গানিয়া। আমি আর আমার বৃদ্ধ বাবা ছাড়া আমাদের পরিবারের আর কোনো নিকটাত্মীয় নেই। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে,তাতে দোকান চালানো তো দূরের কথা,আবাদি ফসল ও গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
​পরিবারটির সদস্যরা জানান,রাতের আঁধারে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় তাঁরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমন অবস্থায় নিজেদের জীবন বাঁচাতে এবং নির্বিঘ্নে ব্যবসা ও কৃষিকাজ পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই পরিবার।
এ বিষয়ে হেকমত প্রামানিকের সাথে কথা বললে তিনি মাদক কারবারীদের দৌড়ানি দিয়েছি বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।