ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুসহ তিন মেগা প্রকল্প বাস্তবায়নের পথে

admin
নভেম্বর ৮, ২০২৬ ৪:০৬ pm
Link Copied!

রাশেদ মাহমুদ জসিম
সম্পাদক ময়মনসিংহ নিউজ বিডি।

অবশেষে আশার আলো দেখতে শুরু করেছেন উত্তরবঙ্গবাসী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৃহত্তর রংপুর অঞ্চলকে সরাসরি যুক্ত করে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের নীতিগত চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে।
​সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারপ্রধান সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
​যে তিনটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে:
১. দ্বিতীয় যমুনা সেতু
২. পদ্মা ব্যারেজ
৩. পদ্মা ‘ওয়াই’ (Y) টাইপ সেতু
​জনগণের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
​সময়সীমা ও কর্মপরিকল্পনা:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষা প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুতই চূড়ান্ত নকশা প্রণয়ন এবং প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হবে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩৩ সালের মধ্যে এই প্রকল্পগুলোর শতভাগ বাস্তবায়ন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
​গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের সফল বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং দেওয়ানগঞ্জের কৃতি সন্তান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
​বিশ্লেষকদের মতে, দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ অঞ্চলের দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে উত্তরবঙ্গের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।