ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আ.লীগের ঝটিকা মিছিল, ভিডিও নিয়ে এলাকায় তোলপাড়

admin
নভেম্বর ৮, ২০২৬ ৭:১৭ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে পৌর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিলটির একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। ‘পৌর আওয়ামী লীগ’-এর ব্যানারে আয়োজিত এ মিছিলে ১০-১৫ জনের একটি দল অংশ নেয়। মিছিলকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সংক্ষিপ্ত সময়ে মিছিলটি সম্পন্ন করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
​এদিকে ঝটিকা মিছিল ও ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, সকাল ৭টা থেকে ৭টা ২০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে ১০ থেকে ১৫ জন লোক জড়ো হয়ে শহরের প্রধান সড়কে মিছিলটি বের করে।
​এ বিষয়ে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।