ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

শরীয়তপুরের নড়িয়ায় সমবায় দিবস উদযাপন

admin
নভেম্বর ৮, ২০২৬ ৯:৪৭ am
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

শরীয়তপুরের ২ আসনের সংসদষদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন  দেশের প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে নিজেদের আত্মসামাজিক উন্নতি করে সম্মিলিত ভাবে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব। দেশের মানুষের দুটি হাতকে সমবায় সমিতিগুলো কাজে লাগাতে পারে। মানুষের হাত বেকার না থাকলেই অর্থ নৈতিকভাবে সাবলম্বি হবে দেশ।
করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
শরীয়তপুরের নড়িয়া উজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথির  বক্তব্যে তিনি  এস কথা বলেন ।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্য উপস্থিত  ছিলেন,  নড়িয়া উপজেলা সমবায় কর্মকর্তা,  নড়িয়া থানার  ওসি আনোয়ার হোসেন,   যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বিএনপি সভাপতি  মুন্সী সামছুল আলম দাদনসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারী ও সমবায় সংশ্লিষ্ট সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও  সমবায় পতাকা উত্তোলন করেন  সাংসদ সফিকুর রহমান কিরণ  ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।  দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে বর্নার্ঢ্য রেলী বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।