আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা যুবদলের ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে পুনরায় দলের স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী ও সাধারণ সম্পাদক মোঃ নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোঃ মাসুদ পারভেজকে যুবদলের সব ধরনের দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে দলের সার্বিক তদন্ত ও ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তাকে পুনরায় ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়েছে।
