ঢাকাFriday , ১৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

admin
নভেম্বর ১৩, ২০২৬ ৫:৫০ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর করে আহত করা এবং নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বদিউজ্জামান সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বদিউজ্জামান ওই গ্রামের বাসিন্দা এবং মৃত হাতেম মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বদিউজ্জামান ডিগ্রি বন্ধ সকাল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে হাসড়া মাজালিয়া এলাকার একটি নির্জন সড়কে পৌঁছালে পেছন থেকে অভিযুক্ত মো. সুরুজ মিয়া ও মো. রুবেল মিয়া তার পথরোধ করেন। এ সময় তারা তাকে পেছন থেকে ধরে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বদিউজ্জামানের দাবি, পারিবারিক বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে বদিউজ্জামান বাদী হয়ে মো. সুরুজ মিয়া ও মো. রুবেল মিয়াকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।