কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
সীমান্তের নো ম্যানস্ ল্যান্ড বা শূন্য রেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল নিয়ে অবস্থান করছেন এক নারী। আর দুই প্রান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ নিয়েছে কঠোর অবস্থান।
আজ সহ গত পাঁচ দিন ধরে এই অবস্থা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে ওই নারীকে নিয়ে পোস্ট দিতেও দেখা গেছে অনেক-কে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্য রেখায় অটকে আছেন ওই নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশ-ই।
বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।
