ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের অপরাজনীতি ও আগুন সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা ও র‍্যালি

admin
নভেম্বর ১৫, ২০২৬ ৭:৫৮ am
Link Copied!

কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।

ঢাকার ধামরাইয়ে সমসাময়িক অপরাজনীতি, আগুন সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল ও প্রশাসক ঢাকা জেলা।
সভায় সভাপতিত্ব করেন খন্দকার আইয়ুব, সিনিয়র সহ-সভাপতি, ধামরাই থানা বিএনপি।
মতবিনিময় সভায় ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও অপরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে নেতাকর্মীরা কালামপুর বাজার থেকে কালামপুর স্ট্যান্ড পর্যন্ত একটি র‍্যালি প্রদক্ষিণ করেন।
র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।