ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৫, ২০২৬ ১২:৪০ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,

রুহিয়া উপজেলা নানা আয়োজনের মধ্য দিয়ে খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রুহিয়া কালিতলা বাজারসংলগ্ন মরহুম দবিরুল ইসলাম (জলা)-এর মিল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বালাইনাশক ব্যবসায়ী, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। রুহিয়া উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এম. কে. এ হাবীব সরকার ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর (জেম)। এ ছাড়াও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুচরা বালাইনাশক ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সরকার অনুমোদিত ও মানসম্মত বালাইনাশক বিক্রি করতে হবে। কোনোভাবেই ভেজাল বা অননুমোদিত কীটনাশক বিক্রি করা যাবে না।
অনুষ্ঠানের উদ্বোধক আব্দুল জব্বার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ব্যবসায়ীরা কৃষি ও কৃষকের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি কৃষকদের সঠিক সেবা দেওয়ার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশনের সভাপতি এম. কে. এ হাবীব সরকার ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর (জেম) বলেন, খুচরা ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংগঠন কাজ করে যাচ্ছে। এ পরিচিতি সভা রুহিয়ার ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হবিবর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে রুহিয়া উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।