ঢাকাMonday , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

যমুনার চরে বসছে কুটিরশিল্প ও মাটির হাঁড়ি-পাতিলের আনন্দ মেলা

admin
নভেম্বর ১৬, ২০২৬ ৬:৪৫ pm
Link Copied!

মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধি।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী কুটিরশিল্প ও মাটির হাঁড়ি-পাতিলের আনন্দ মেলা। গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মাটির তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রতি মানুষের আগ্রহকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয়েছে, ১৫ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে ।
উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বাহাদুরাবাদ নৌঘাট-সংলগ্ন ফুটানী বাজার ঘাট এলাকায় এ মেলার স্থান নির্ধারণ করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মেলাটির নাম দেওয়া হয়েছে ‘কুটিরশিল্প ও মাটির হাঁড়ি-পাতিলের আনন্দ মেলা’। মেলার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটেছে বলে আশা করছেন আয়োজকেরা।
মেলায় কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রী, মাটির হাঁড়ি, পাতিলসহ গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে মাটির তৈরি জিনিসপত্রের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এ আয়োজনকে।
একসময় গ্রামবাংলার প্রতিটি ঘরেই মাটির হাঁড়ি-পাতিল, কলস, সরা ও বিভিন্ন ধরনের তৈজসপত্রের ব্যাপক ব্যবহার ছিল। আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্যের ব্যবহার অনেকটা কমে গেলেও এখনো অনেক মানুষের কাছে মাটির তৈরি সামগ্রীর রয়েছে আলাদা আবেদন। এ ধরনের মেলার মাধ্যমে মৃৎশিল্পীদের তৈরি পণ্য পরিচিতি পাওয়ার পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
যমুনা নদীর চরের মনোরম পরিবেশে এ মেলার আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে প্রত্যাশা আয়োজকদের। একই সঙ্গে নদীকেন্দ্রিক জনপদের মানুষের বিনোদন এবং গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে সামাজিক মিলনমেলার পরিবেশ তৈরি হলো। পাশাপাশি সার্কাস,নাগরদোলা,পুতুল নাচ, মোটরসাইকেল খেলা সহ বিভিন্ন বিনোদনও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।