ঢাকাWednesday , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
নভেম্বর ১৮, ২০২৬ ২:৪০ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালচারাল ভিলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সদস্য ইমরান কায়ছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, মেহেদী হাসান ইলি প্রমুখ।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা বলেন, আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন যে নৈরাজ্য সৃষ্টি করছে।
আমরা বিগত দিনেও জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য রাজপথে ছিলাম। আজও আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি আগামী দিনেও থাকবো।
আপনারা ১৭ টি বছর যে জুলুম এবং নির্যাতন করেছেন। সেটি বাংলার জনগণ ভুলে গেছে, আমরা ভুলে গেছি এটা ভাবার কোন কারণ নাই।
তিনি আরও বলেন, আপনারা যে আবার ব্যাক করবেন কাজেই ভোঁকার স্বর্গে বাস না করে এখনো সংশোধন হয়ে যান। আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো আপনি দ্রুত সময়ের ভিতরে শেখ হাসিনাকে দেশে এনে, দেশের আইন অনুযায়ী বিচার করে তাকে ফাঁসির দড়িতে ঝুলান। তার মন্ত্রিপরিষদের যারা এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে এদেশ থেকে নিয়ে গিয়েছে তাদেরকেও নিয়ে এসে দেশের মাটিতে তাদেরকেও ফাঁসির দড়িতে ঝুলান, সব ঠান্ডা হয়ে যাবে।
তিনি বলেন, আমি জামালপুরের প্রশাসনকে বলবো যারা দোষী যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকান। মির্জা আজম, ফারুক আহমেদ চৌধুরী, ছানোয়ার হোসেন ছানুসহ সকলকে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আর যারা এই সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি।
সোহেল রানা খান বলেন, নিষিদ্ধ সংগঠন জনগণের জানমালের ক্ষতি করবে এটি আমরা থাকতে হতে দেওয়া হবে না। কাজেই কথা খুবই পরিষ্কার আপনারা সকল সময় স্ব স্ব এলাকায় সজাগ থাকবেন। যেখানে তারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে তারা এগিয়ে আসবে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য রাজপথে বিগত দিনেও ছিলাম। আজও আছি আগামী দিনেও থাকবো।জামালপুর শান্তিপ্রিয় একটি এলাকা। এখানে জনগণের জানমালের ক্ষতি এই নিষিদ্ধ সংগঠন করতে পারবে না ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।