ঢাকাWednesday , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় পরিকল্পতি নৈরাজ্যের প্রতিবাদে মির্জা নাজিম উদ্দিন খোকনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৫:৫৯ pm
Link Copied!

মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২নং হোসনাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মোগলের হাট এলাকায় বুধবার(১৮ নভেম্বার) সন্ধায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা সাদ্দাম হোসেন, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মো. মুসা, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন, বিএনপি নেতা মোহাম্মদ আজিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মির্জা শাহাবুদ্দীন রোকন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মির্জা আশরাফ, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. মহসিন, আবুল কালাম ও ইস্কান্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মশাল মিছিল শেষে বক্তারা বলেন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে মির্জা নাজিম উদ্দিন খোকনের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি মোগলের হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।