ডেক্সঃ ময়মনসিংহ নিউজ বিডি
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ (অর্থবিষয়ক সম্পাদক) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক রোকনুজ্জামান সবুজ। এ নিয়ে তিনি টানা বা ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো একই পদে নির্বাচিত হলেন।
জানা গেছে, ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে কোষাধ্যক্ষ (অর্থবিষয়ক সম্পাদক) পদে মনোনয়নপত্র দাখিল করেন রোকনুজ্জামান সবুজ। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার যাচাই-বাছাই শেষে এ পদে তাঁকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর রোকনুজ্জামান সবুজ ইসলামপুর প্রেসক্লাবের সব ভোটার, সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আগামী দিনে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। প্রেসক্লাবের ঐক্য, শৃঙ্খলা, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রেসক্লাবের সার্বিক স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে তিনি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।
