সৈয়দ এনামুর রকির
স্টাফ রিপোর্টার।
‘৯৭ এসএসসি ফাউন্ডেশন’-এর ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কৃষিবিদ মোঃ রেজাউল করিম রেজাকে চেয়ারম্যান এবং লায়ন সাদাত ফেরদৌসকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর রামপুরা-বনশ্রীর ফাউন্ডেশনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াহহিয়া পারভেজ, সাংগঠনিক সচিব মোঃ শামীম শাজাহান (জুয়েল), অর্থ সচিব লায়ন আতিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন আল আজাদ, আইনবিষয়ক সচিব অ্যাডভোকেট এ.কে. মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক পুষ্টিবিদ ইশরাত জাহান এবং প্রচার সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম কল্লোল।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সানোয়ার হোসেন ও মোঃ জিয়াউর রহমান।
নবগঠিত কমিটির মাধ্যমে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
