নব প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল হক সোহেল এবং রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু রতন দেবনাথ। শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এবং ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত।
সভায় দেশের বর্তমান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও জনসাধারণের সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে ২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত এর নাম ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
